1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পরিচালকের অশোভন প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী উপাসনা সিং

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
অভিনেত্রী উপাসনা সিং

বলিউড এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী উপাসনা সিং সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। এক সাক্ষাৎকারে দক্ষিণ ভারতের এক নামী পরিচালকের অশোভন প্রস্তাব এবং তার সাহসিক প্রতিক্রিয়ার কথা তুলে ধরেন তিনি।

‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’, ‘কপিল শর্মা শো’, ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর মতো জনপ্রিয় শো-এ অভিনয় করে উপাসনা সিং ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তবে অভিনয় জীবনে এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, যা তাকে দীর্ঘদিন মানসিকভাবে কষ্ট দিয়েছে।

সাক্ষাৎকারে পরিচালকের নাম উল্লেখ না করে উপাসনা জানান, সিনেমায় অনিল কাপুরের বিপরীতে তাকে নেওয়া হয়েছিল। তবে একদিন রাত সাড়ে ১১টার দিকে ওই পরিচালক তাকে ফোন করে বলেন, সিনেমার গল্প নিয়ে আলোচনার জন্য তার হোটেলে যেতে হবে।

উপাসনা তখন বলেন, ‘আমি পরের দিন গল্প শুনে নেব।’ তবে সেই সময় তার কাছে কোনো গাড়ি ছিল না। এরপর পরিচালক তাকে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘আলোচনা মানে আমি কী বলছি বুঝতে পারছ না তুমি?’

পরের দিন সকালে উপাসনা পরিচালকের বান্দ্রার অফিসে যান। সেখানে তিন-চারজনের সঙ্গে মিটিং করছিলেন ওই পরিচালক। তার ম্যানেজার উপাসনাকে বাইরে অপেক্ষা করতে বললেও তিনি সরাসরি রুমে প্রবেশ করেন। এরপর সবার সামনে পাঁচ মিনিট ধরে পরিচালকের উদ্দেশে গালাগাল করেন।

উপাসনা বলেন, ‘আমি যা বলার তা বলে দিয়েছি। তবে অফিস থেকে বের হওয়ার সময় ভেতরটা ফাঁকা লাগছিল। আমি তো অনেককেই বলে দিয়েছিলাম যে, আমি অনিল কাপুরের সঙ্গে সিনেমায় কাজ করছি। সেই সময় ফুটপাথ ধরে হাঁটার সময় কান্না চেপে রাখতে পারছিলাম না।’

এ ঘটনার পর টানা সাত দিন নিজেকে গৃহবন্দি করে রাখেন উপাসনা। তবে সেই সময় তার মায়ের সাহসই তাকে নতুন শক্তি জোগায়। তিনি বলেন, ‘সেই সাত দিনই আমার জন্য ঘুরে দাঁড়ানোর ভিত হয়ে ওঠে। মা সব সময় পাশে ছিলেন। তার কথা ভেবেই আমি ইন্ডাস্ট্রিতে টিকে থাকার সিদ্ধান্ত নিই।’

উপাসনা সিং ছাড়াও বলিউডের অনেক অভিনেত্রী ও অভিনেতা কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। কঙ্গনা রানাউত, তাপসী পান্নু, ঋচা চাড্ডা এবং বিদ্যা বালানও কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। তাদের মতে, ইন্ডাস্ট্রিতে এই সমস্যা দীর্ঘদিন ধরে চলমান। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকে এ নিয়ে সরব হচ্ছেন, যা এই ধরনের অপকর্ম বন্ধ করতে ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট