1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

প্রযুক্তির সঙ্গে ভাষার প্রাধান্য বাড়ে: ড. মুহাম্মদ ইউনূস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর অনেক দেশে নাগরিকরা একাধিক ভাষায় কথা বলেন, তাই ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে—এমন ধারণা ঠিক নয়। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ আয়োজনে পদক হিসেবে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও প্রাইজ মানি প্রদান করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল শুধু বাংলা ভাষার মর্যাদা রক্ষা নয়, বরং এটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠার আন্দোলন। ভাষার সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত।

তিনি আরও বলেন, আমরা দ্রুতগতিতে নতুন পৃথিবী তৈরি করে চলেছি, যেখানে প্রযুক্তির প্রাধান্য সবচেয়ে বেশি। প্রযুক্তির সঙ্গে ভাষার প্রাধান্য আসে, কারণ যে দেশের প্রযুক্তি বিশ্বে নেতৃত্ব দেয়, সে দেশের ভাষাও বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। ফলে সেই ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়ে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, শুধু প্রযুক্তিই নয়, যে কোনো খাতেই যদি একটি জাতি নেতৃত্ব দিতে পারে, তবে সে দেশের প্রতি মানুষের স্বাভাবিকভাবেই আকর্ষণ বাড়বে। ভাষার প্রসার এবং বৈশ্বিক অবস্থানও সেই নেতৃত্বের সঙ্গে যুক্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট