1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

বগুড়ার শেরপুরে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
সড়ক দুর্ঘটনার প্রতিকি ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই দুর্ঘটনাগুলো ঘটে।

দুপুর আড়াইটার দিকে উপজেলার মহিপুর জামতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে ঢাকাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম (৩৩) ও তার তিন বছরের মেয়ে সেজদা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুর সাড়ে ১২টায় উপজেলার বিশালপুর ইউনিয়নের ঝুপুনিয়া সেতুর মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু—অলোক সরকার (২০), জয়ন্ত সরকার (২০) এবং শুভ সরকার (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক অলোক সরকারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জয়ন্ত সরকারকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুভ সরকারের চিকিৎসা স্থানীয় হাসপাতালে চলছে।

এছাড়া বেলা ১১টার দিকে মহিপুর ফায়ার সার্ভিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি প্রাইভেটকার ঢাকাগামী লেনে ইউটার্ন নেওয়ার সময় একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সেই সঙ্গে মোটরসাইকেল আরোহী মো. লিখন (২৮) ও মো. জীবন (৩০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশের এসআই আবদুল খালেক ও শেরপুর থানার এসআই রবিউল ইসলাম দুর্ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট