1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থভিত্তিক, কৌশলগত ভারসাম্যের কথা বললেন শামা ওবায়েদ বিমানের ওভারসিজ অ্যালাউন্সে হুন্ডির অভিযোগ, সাড়ে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে প্রশ্ন মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ জিয়ানগরে সাঈদী সেতুর পিলারের গোঁড়া থেকে পরে ০১ জেলে নিখোঁজ ঝিনাইদহে ২৮ প্রজাতির দেশীয় ফল নিয়ে জমজমাট ফল উৎসব কাহারোলে শ্যামলবাংলা স্কুলে ২১ প্রজাতির দেশীয় ফল নিয়ে বর্ণাঢ্য ফল মেলা হরিণাকুন্ডুতে ছাদ বাগানের আনার চাষে বাজিমাত প্রবাস ফেরত যুবকের

কুষ্টিয়ায় হাম আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু, পরিস্থিতি উদ্বেগজনক

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

কুষ্টিয়ায় হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। কুষ্টিয়ায় হাম আক্রান্ত শিশুর মৃত্যু বাড়তে থাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টা থেকে দিবাগত রাত সাড়ে ১২টার মধ্যে এই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে জেলায় হামের উপসর্গ নিয়ে মোট চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মৃত শিশুদের মধ্যে আট মাস বয়সী ইব্রাহিম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাসিন্দা। সে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে শুক্রবার বিকেলে হাসপাতালে ভর্তি হয়। অন্যদিকে, কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার পাঁচ মাস ২০ দিন বয়সী শিশু আইজা গত ৩০ মার্চ থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। একই দিনে ভোরে আফরান নামে আরও এক আট মাস বয়সী শিশুর মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম জানান, আক্রান্ত শিশুদের অধিকাংশই হাম ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিল। অপরদিকে, হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, আইজা নামের শিশুটি কয়েকদিন ধরে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থার অবনতি ঘটে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২০ জন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মোট ৩২০ জনের হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৩০ জন রোগী ভর্তি রয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, ভর্তি থাকা শিশুদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এই সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাই অভিভাবকদের শিশুদের স্বাস্থ্য বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট