1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণের দাবি হাবিপ্রবিতে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়া সহজীকরণের দাবি জানিয়েছেন। তারা বলেন, ভিসা নবায়ন প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ, যা তাদের শিক্ষাজীবনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

রোববার (২৫ নভেম্বর) ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেকশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় নেপাল, ভুটান, ভারত, সোমালিয়া এবং নাইজেরিয়ার শিক্ষার্থীরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের ভিসা প্রক্রিয়ার জটিলতার কারণে তাদের পড়াশোনায় মনোযোগ দিতে সমস্যা হচ্ছে। নাইজেরিয়ার এক শিক্ষার্থী জানান, “ভিসা প্রক্রিয়া খুবই সময়সাপেক্ষ এবং জটিল। এই জটিলতা কমানো হলে আমরা আরও ভালোভাবে পড়াশোনা করতে পারবো।”

বিদেশি শিক্ষার্থীরা আরও দাবি করেছেন, তারা যেন দেশের শিক্ষার্থীদের মতো সহজে বিভিন্ন সুবিধা পেতে পারেন। এর মধ্যে ডিনবৃত্তি, হলের সিট ভাড়া কমানো এবং আবাসন সুবিধা উন্নত করার দাবি করা হয়েছে। তারা আশা করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত তাদের এসব দাবি বাস্তবায়ন করবে এবং তারা হাবিপ্রবিতে আরও উন্নত সুবিধা পাবেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, “ভিসা জটিলতার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের সাথে সম্পর্কিত। তবে, এই সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো, যাতে দুই দেশের সরকার একযোগে উদ্যোগ গ্রহণ করতে পারে।”

বিদেশি শিক্ষার্থীদের এসব দাবির প্রতি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সহানুভূতির সাথে এগিয়ে এসে সমাধানের দিকে পদক্ষেপ নেবেন বলে আশাবাদী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট