1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

বিশ্বের অস্ত্র রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
বিশ্বের অস্ত্র রপ্তানিতে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র

বিশ্বের অস্ত্র রপ্তানিতে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। সিএনএন নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) অনুযায়ী, গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানির পরিমাণ বিশ্ববাজারে ৪৩ শতাংশ, যা দ্বিতীয় স্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চারগুণ বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত চার বছরে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি ৩৫ শতাংশ থেকে বেড়ে ৪৩ শতাংশে পৌঁছেছে, যা বিশ্বের বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে তাদের শীর্ষস্থানকে আরো দৃঢ় করেছে। এমনকি, তৃতীয় থেকে নবম স্থানে থাকা দেশের সম্মিলিত রফতানি হিসেবের চেয়ে এটি অনেক বেশি।

বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের প্রধান ক্রেতা হলো ইউরোপীয় ন্যাটোভুক্ত দেশগুলি এবং মধ্যপ্রাচ্য। গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে। বিশেষভাবে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলোর অস্ত্র আমদানির পরিমাণ গত ৫ বছরে ৫২ শতাংশ থেকে বেড়ে ৬৪ শতাংশে পৌঁছেছে। এসব দেশে যুক্তরাষ্ট্রের অস্ত্র আমদানির পরিমাণ প্রায় ১০৫ শতাংশ বেড়েছে।

গবেষণা প্রতিষ্ঠান এসআইপিআরআই আরও জানায়, গত ২০ বছরে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে ইউরোপ এখন শীর্ষস্থানীয় ক্রেতা দেশ হিসেবে পরিণত হয়েছে। ২০২০-২০২৪ সালের মধ্যে ইউরোপে মার্কিন অস্ত্র রফতানি ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে একই সময়ে মধ্যপ্রাচ্যে এই হার ছিল ৩৩ শতাংশ।

এসআইপিআরআইর গবেষক পিটার ওয়াইজম্যান জানান, ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানির ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে এবং নিজেদের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অস্ত্র সরবরাহের সম্পর্ক এখনো দৃঢ় রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে তার আধিপত্য বজায় রেখেছে এবং এর রফতানি বৃদ্ধি বিশ্বের নিরাপত্তা এবং রাজনৈতিক পরিস্থিতিতে গভীর প্রভাব ফেলতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট