1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে ২ নিহত, ৭ জন আহত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ত্রিমুখী সংঘর্ষ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ত্রিমুখী সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কে ড্রাম ট্রাক, পিকআপ ভ্যান ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের বীরপাশা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ফজিলাতুন্নেছা (৭৫), নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামের মৃত লুতু মিয়ার স্ত্রী। রাইছা (১১ মাস), মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে।

আহতরা হলেন, আবু হানিফ (৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০), তানভির (১০), পাবেল মিয়া (৩০), আব্দুল হামিদ মাসুদ (৬০), বিল্লাল হোসেন (৩০)

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ জানান, সিলেটগামী মাইক্রোবাস, পিকআপ ভ্যান এবং কুমিল্লাগামী বালুভর্তি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে ফজিলাতুন্নেছা ও রাইছা নিহত হন।

পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম শুরু করে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়েছে।

ওসি মো. মারগুব তৌহিদ আরও বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট