1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাহিয়া মাহির মায়াভরা স্বপ্ন— নতুন করে জীবন সাজানোর বার্তা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
মাহিয়া মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বরাবরই তার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। কাজের ব্যস্ততার ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত উপস্থিত থেকে নিজের জীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। কখনো ঘুরতে যাওয়ার ছবি, কখনো পারিবারিক বা সামাজিক অনুষ্ঠান, আবার কখনো আবেগমাখা কথামালায় ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে থাকেন মাহি। এবারও তার এমনই একটি পোস্ট ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়।

সম্প্রতি মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে একটি আবেগঘন ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন, যা থেকে আন্দাজ করা যাচ্ছে, তিনি হয়তো নতুন করে জীবন সাজানোর স্বপ্ন দেখছেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, “খুব সুন্দর একটা সংসার গুছাবো ঠিক আছে। কখনো লবণ কম, কখনো বেশি, আবার কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাব তোমার জন্য।”

এই পোস্টে শুধু একটি আদর্শ সংসার গড়ার আকাঙ্ক্ষাই নয়, বরং সম্পর্কের অন্তর্নিহিত ভালোবাসা, হাসি, বন্ধুত্ব এবং আন্তরিকতার কথাও উঠে এসেছে। মাহি আরও লেখেন, “কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করব না; বরং আমরা তুমুল গল্প করব, হাসব, হাসাবো— খুব সুন্দর একটা সংসার গুছাবো আমরা।”

তার লেখায় স্পষ্ট, তিনি চাইছেন এমন একটি সম্পর্ক, যেখানে রোমান্টিকতা হয়তো সিনেমার মতো না হলেও, থাকবে গভীর মায়া ও আত্মিক টান। মাহি বলেন, “সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেন থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়ে-মুচড়ে দেবে। যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।”

এই আবেগপূর্ণ বার্তাটি মাহির জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে কিনা, তা এখনো পরিষ্কার নয়। তবে তার ভক্তদের অনেকেই এই পোস্টকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচিত হওয়া মাহিয়া মাহি এবার যেন এক নতুন স্বপ্নে পথচলা শুরু করতে চাইছেন— মায়াবী এক সংসার গড়ার লক্ষ্যে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট