1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

যশোর সরকারি মুরগী প্রজনন খামারে বাচ্চা কিনতে গিয়ে খামারী লাঞ্চিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
যশোর সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার অফিসের হিসাব রক্ষক জিয়াউর রহমানের নামে থানাতে অভিযোগ

অফিসের হিসাব রক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

মুরগীর বাচ্চা কিনতে গিয়ে লাঞ্চিত হওয়ায় বিচার চেয়ে যশোর সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার অফিসের হিসাব রক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী এক খামারী। ঝিনাইদহের কালীগঞ্জ কলেজপাড়ার বাসিন্দা গনমাধ্যমকর্মী ও মুরগী খামারী আরিফ হোসেন বুধবার দুপুরে যশোর মডেল থানাতে ওই মামলাটি দায়ের করেন। এ মামলায় জিয়াউর রহমান সহ তার গুন্ডাবাহিনীর আরো অজ্ঞাত ২/৩ জন আসামী করা হয়েছে।

গনমাধ্যমকর্মী ও মুরগীর খামারী আরিফ হোসেন তার দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন, বুধবার বেলা ১২ টার দিকে তিনি ৫’শ পিচ মুরগীর বাচ্চা কিনতে যশোর শংকরপুর সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামারে যান। খামারের হিসাব রক্ষক জিয়াউর রহমান ওই খামারীকে বলেন এখন বাচ্চার অর্ডার দিলে ৪ মাস পরে সিরিয়াল পাবেন। তার এমন কথা শুনে বিষয়টি জানতে আরিফ হোসেন খামারের উপ-পরিচালক বখতিয়ার হোসেনের সাথে দেখা করতে চান। কিন্তু উপ-পরিচালককে তার দপ্তরে না পেয়ে মুঠোফোনে কল দিলে তিনি অসুস্থ্যতার কারনে বাসায় আছেন এবং বিষয়টি পরে দেখবেন বলে জানায়। এর কিছু সময় পর উপ-পরিচালক নিজেই খামারী আরিফ হোসেনকে ফোন দিয়ে ভিডিও করছেন বলে নানা কথা শোনায়।

কোন উপায় না পেয়ে খামারী আরিফ হোসেন বাচ্চার সিরিয়াল দেখতে চাইলে অফিসের হিসাব রক্ষক জিয়াউর রহমান ক্ষিপ্ত হয়ে উঠেন। তিনি আরিফকে অকথ্য ভাষায় গালিগালাজ দিতে থাকেন। এক পর্যায়ে হিসাব রক্ষক জিয়াউর রহমান তার ভাড়াটিয়া ২/৩ জন গুন্ডাকে ডেকে এনে খামারীকে হুমকি ধামকি ও ভয়ভীতি দেখান। সর্বশেষ জিয়াউর রহমান ওই খামারীকে ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেন।

উল্লেখ্য, যশোর সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার অফিসে হিসাব রক্ষক জিয়াউরের নেতৃত্বে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। বাইরে থেকে কোন খামারী বাচ্চা কিনতে আসলে ওই সিন্ডিকেটের রোষানলে পড়ে। একটি সুত্রে জানা গেছে, সরকারীভাবে উৎপাদিত মরগীর বাচ্চা খামারীদের কাছে ১৫ টাকা দরে বিক্রি করার কথা। কিন্তু ওই সিন্ডিকেট খামারীদের তাড়িয়ে নিজেরা বাচ্চা নিয়ে বাইরে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করে। সরকার যুবদের জন্য নতুন কর্মসংস্থানের সৃষ্টিতে সরকারী মুরগী প্রজনন ও উন্নয়ন খামার প্রতিষ্টানটি যেন বেকার যুবদের গলার কাটা হয়ে উঠেছে।

সর্বশেষ ভূক্তভোগী লাঞ্চিত যুবক আরিফ হোসেন ওই খামারের দুর্নীতিবাজ কর্মকর্তা ও সিন্ডিকেট সদস্যদের বিচার চেয়ে একটি মামলা দায়ের করেছেন। বাদী সুবিচার প্রার্থনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট