1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

রাজশাহীতে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ছিনতাইয়ের-প্রতিকি-ছবি

রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে রিকশায় থাকা এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক থেকে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক, ‘রিলায়েন্স অটো’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি জানান, আগের দিনের বিক্রির ১২.৫ লাখ টাকা কুমারপাড়ার মালিকের বাসা থেকে ব্যাগে ভরে রিকশাযোগে অফিসে যাচ্ছিলেন। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া গলির দিকে মোড় নেয়। ঠিক তখনই মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী এসে তাঁর চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেয়।

চোখে ঝাঁঝ লাগার কারণে তিনি কিছুই দেখতে পাননি। এ সুযোগে ছিনতাইকারীরা তার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। তিনি বাধা দিলে ধস্তাধস্তিতে তার ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় প্রায় আড়াই লাখ টাকা পড়ে গেলেও, বাকি টাকা নিয়ে তারা দ্রুত সটকে পড়ে।

প্রতিষ্ঠানটির মালিক বিপুল কুমার ঘোষ বলেন, “দিলীপ আমাদের বিশ্বস্ত কর্মচারী। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। প্রতিদিনই এভাবেই টাকা সংগ্রহ করে অফিসে নিয়ে আসেন। এমন ভয়ানক ঘটনা আমাদের হতবাক করেছে।”

ঘটনার পরপরই বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, “আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছি। ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। রিকশাচালক ভাড়া না নিয়ে পালিয়ে যাওয়ায় তাকেও সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট