1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রোহিত শর্মার ফর্মহীনতা: টেস্ট একাদশ থেকে নিজেই সরে দাঁড়ালেন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
রোহিত শর্মা

সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ভারতের টস করতে নেমেছেন যশপ্রীত বুমরা। এর আগেও পার্থ টেস্টে বুমরা টস করেছিলেন, তবে সেদিন রোহিত শর্মা ব্যক্তিগত কারণে দলের সঙ্গে ছিলেন না। কিন্তু আজকের পরিস্থিতি ভিন্ন। রোহিত ড্রেসিংরুমে থেকেও টসে যাননি। কারণ, তিনি নিজেই এই টেস্ট থেকে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

টসের পর বুমরা জানিয়েছেন, রোহিত বিশ্রাম নিয়েছেন এবং এটি তাঁর নেতৃত্বের একটি উদাহরণ। দলের স্বার্থে নিজের ফর্মহীনতা বিবেচনা করে রোহিত এই সিদ্ধান্ত নিয়েছেন। টানা ব্যর্থতার পর তিনি নিজের জায়গা শুবমান গিলকে ছেড়ে দিয়েছেন। এমন ঘটনা টেস্ট ক্রিকেটে অত্যন্ত বিরল। অধিনায়কের নিজেকে একাদশ থেকে সরিয়ে নেওয়ার এমন ঘটনা টেস্ট ইতিহাসে মাত্র একবার ঘটেছে।

এর আগে ১৯৭৪ সালে সিডনিতেই অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড অধিনায়ক মাইক ডেনেস ফর্মহীনতার কারণে নিজেকে একাদশ থেকে বাদ দিয়েছিলেন। সেবার ডেনেস ৬ ইনিংসে মাত্র ৬৫ রান করেন এবং সমালোচনার মুখে পড়েন। পরে অ্যাডিলেড টেস্টে দলে ফিরে মেলবোর্ন টেস্টে ১৮৮ রানের ইনিংস খেলেন, যা তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ।

রোহিত শর্মা চলতি বোর্ডার–গাভাস্কার ট্রফির তিন টেস্টে ৫ ইনিংসে রান করেছেন যথাক্রমে ৩, ৬, ১০, ৩, ৯। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ১৫ ইনিংসে মাত্র একবার পঞ্চাশ পেরিয়েছেন। ধারাবাহিক ব্যর্থতার কারণে সমালোচনার মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত সমালোচনার শিকার হচ্ছেন রোহিত।

১৯৭৪ সালে মাইক ডেনেসের ফর্মহীনতা নিয়ে বিদ্রুপ চিঠি পাঠানো হয়েছিল। একটি চিঠির খামে লেখা ছিল, ‘মাইক ডেনেস, ক্রিকেটার’। ভেতরে লেখা ছিল, ‘এই চিঠি যদি তুমি পেয়ে থাকো, তার মানে পোস্ট অফিস তোমার চেয়ে তোমার সামর্থ্যের ওপর বেশি আস্থা রাখে।’ এখন চিঠির যুগ নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকেরা রোহিতকে নিয়মিত সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন।

রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার এখন অনিশ্চয়তার মুখে। অস্ট্রেলিয়া সফরে ভারতের আর কোনো টেস্ট নেই। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত পৌঁছাতে না পারলে পরবর্তী টেস্ট হতে পারে আরও ছয় মাস পর। সেই সময় নির্বাচকেরা রোহিতকে বিবেচনা করবেন কি না, কিংবা রোহিত নিজেই দলে থাকতে চাইবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট