1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সরকারি বই বিক্রির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
সরকারি বই বিক্রির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ ও দপ্তরির বিরুদ্ধে মামলা
পিরোজপুরের নাজিরপুরে সরকারি বই বিক্রির অভিযোগে উপজেলার ডুমরিয়া নেছারিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ফজলুল হক ও দপ্তরি নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহিদুল ইসলাম। শনিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি এ মামলাটি দায়ের করেন।
জানা যায়, নাজিরপুর উপজেলার ডুমরিয়া নেছারিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ফজলুল হক অবৈধভাবে সরকারি বই ও মালামাল বিক্রির জন্য দপ্তরি নুরুল ইসলামকে নির্দেশ দেন। অধ্যক্ষের নির্দেশ অনুযায়ী দপ্তরি নুরুল ইসলাম স্থানীয় ভাঙ্গারি ক্রেতা মামুনের কাছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাদ্রাসার প্রায় ১হাজার ৫ শত কেজি বই ,০৫টি পুরাতন টিউবওয়েলের মাথা ও ব্রিজের অ্যাঙ্গেল বিক্রি করে দেন।
বিক্রয়কৃত বইয়ের মধ্যে ২০২৫ সালের নতুন পাঠ্যবই, এছাড়া ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের যেগুলো এখনো খোলা বা ব্যবহৃত হয়নি এমন বই ও রয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহিদুল  ইসলাম বলেন, আইন অনুযায়ী বিনামূল্যে সরবরাহকৃত সরকারি বই বিক্রি সম্পূর্ণ অবৈধ। সরকারি বই বিক্রির  বিষয়ে অবগত হয়ে আমি বাদি হয়ে  মামলাটি  দায়ের করেছি।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার  বাদী হয়ে সরকারি বই বিক্রির অভিযোগে একটি এজাহার  দিয়েছেন। তার এজাহারের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে।বিষয়টি তদন্ত  সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট