1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা নুরুল আবছার রামু থেকে আটক

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
আটক এর প্রতিকি ছবি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধা নুরুল আবছারকে কক্সবাজারের রামু উপজেলা থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে রামু উপjজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় আবদুল গনি মাঝির বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দনপুরা গ্রামের মৃত কাজী মো. জাবেদের ছেলে।

স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, নুরুল আবছার দীর্ঘদিন ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাঁর উপস্থিতির খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা বাড়িটি ঘেরাও করে। পরে কাউয়ারখোপ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাব্বির হোসেন বাদশাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জনতার খবরের ভিত্তিতে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, আটক নুরুল আবছার বর্তমানে রামু থানায় আছেন। তাঁর বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় কোনো মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নুরুল আবছার আলোচনায় আসেন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্যদানের মাধ্যমে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরে কার্যকরও করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট