1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সিজেএফডির নতুন কমিটি গঠন: সভাপতি মুজিব মাসুদ, সম্পাদক মোয়াজ্জেম হোসেন রোকন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
সিজেএফডি নতুন কমিটি, চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকা

চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার (সিজেএফডি) ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যুগান্তরের বিশেষ প্রতিনিধি মুজিব মাসুদ এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন বাসসের বিশেষ প্রতিবেদক মোয়াজ্জেম হোসেন রোকন।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে সন্দ্বীপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহসভাপতি: কাশেম মাহমুদ (বাসস), যুগ্ম সাধারণ সম্পাদক: তারেক সিকদার (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক: তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাহরিয়ার হাসান (গ্লোবাল টেলিভিশন), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক: এসএম জিয়া (সরাসরি)।

কার্যনির্বাহী সদস্য, কমর উদ্দিন (চাটগাঁ), হুমায়ুন কবির (যুগান্তর), উম্মুন নাহার আজমি (ইন্ডিপেন্ডেন্ট টিভি), শিপংকর শীল (ভোরের আকাশ)।

সিজেএফডির ২১তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মামুন আবদুল্লাহ। সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, আনিস আলমগীর, শাহীন উন আলম, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, শামীম জাহাঙ্গীরসহ অনেকে।

নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, সিজেএফডির সাবেক সভাপতি এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সন্তোষ শর্মা ও মাসুমুর রহমান খলিলী।

সিজেএফডি দীর্ঘ ২১ বছর ধরে ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নতুন কমিটির সদস্যরা তাদের দায়িত্ব পালনে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট