1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সোনারগাঁয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
সোনারগাঁয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দীর্ঘদিন পর আবারও আওয়ামী লীগের ব্যানারে প্রকাশ্যে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এই স্লোগানে সোমবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি অংশে মিছিলটি করা হয়।

জানা গেছে, মিছিলটি করেছে উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। যদিও দীর্ঘ সময় ধরে সোনারগাঁয়ে আওয়ামী লীগের ব্যানারে কোনো ধরনের প্রকাশ্য কর্মসূচি দেখা যায়নি, ৫ আগস্ট পর এই প্রথমবারের মতো এমন একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো। এরইমধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওটি অস্পষ্ট ও ঘোলাটে হওয়ায় মিছিল অংশগ্রহণকারীদের সুনির্দিষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম বলেন, “আজ সকালে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগ একটি মিছিল করেছে। ভিডিওটি ঘোলাটে হওয়ায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। তবে আমরা তাদের শনাক্তে মাঠে কাজ করছি এবং আটকের চেষ্টা চালানো হচ্ছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর থেকেই সোনারগাঁয়ে আওয়ামী লীগের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। রাজনৈতিক অস্থিরতা ও সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কার্যক্রম উপজেলা পর্যায়ে নিষিদ্ধ করা হয়। সেই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ ধরনের প্রকাশ্য মিছিল প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট