1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত, ঈদের আনন্দ বিষাদে রূপ নিল

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

সাতক্ষীরার আশাশুনি উপজেলার অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ায়। এতে হাজার হাজার বিঘা মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। ঈদের দিন এই দুর্যোগে এলাকার মানুষের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশাশুনির বিছট গ্রামের প্রায় ১৫০ ফুট বেড়িবাঁধ খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়। এর ফলে বিছট, বল্লবপুর, নয়াখালী, আনুলিয়া ও আশপাশের আরও ৬টি গ্রামে পানি ঢুকে পড়ে। এতে বাড়িঘর ও মৎস্য খামার প্লাবিত হয়েছে।

বিছট গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম জানান, “সকালে সবাই ঈদের নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে খবর আসে যে আব্দুর রহিম সরদারের ঘেরের পাশের বেড়িবাঁধ ভেঙে গেছে। মসজিদের মাইকে গ্রামবাসীদের জানানো হয় এবং সবাই স্বেচ্ছাশ্রমে বিকল্প রিংবাঁধ তৈরির চেষ্টা করেন। তবে তিন ঘণ্টার চেষ্টাতেও বাঁধটি রক্ষা করা সম্ভব হয়নি।”

স্থানীয় আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানিয়েছেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে।”

এদিকে, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, “দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।”

এই ভয়াবহ পরিস্থিতিতে আশাশুনির ১০ গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। বিশেষ করে মৎস্য ঘের ডুবে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন খামারিরা।

স্থানীয় বাসিন্দারা দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্যোগ এড়ানো যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট