1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির হাতে স্ত্রীসহ দুইজন খুন

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশির হাতে স্ত্রীসহ দুইজন খুন

সৌদি আরবের পবিত্র মক্কা শহরে এক প্রবাসী বাংলাদেশি তার স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ ও ছুরিকাঘাত করে হত্যা করেছেন। এছাড়া তিনি ধারালো অস্ত্র দিয়ে আরও একজনকে খুন করেন এবং হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

সৌদি পুলিশের বরাতে সংবাদমাধ্যম সৌদি গেজেট জানিয়েছে, রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতরের দিন মক্কার একটি বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পরপরই ওই বাংলাদেশি নিজের শরীরে অ্যাসিড ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

হত্যাকাণ্ডে নিহত নারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

এই ঘটনায় মক্কা প্রদেশে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

সৌদি আরবের আইন অনুযায়ী, এমন অপরাধের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। সৌদি পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দ্রুতই এর পেছনের আসল কারণ ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট