1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, পলাতক স্বামীকে খুঁজছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সাগরিকা আক্তার বুলবুলিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল হোসেনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সাগরিকা আক্তার বুলবুলি নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী শিমুল হোসেনের বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। রোববার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলী বিশ্বাসের মেয়ে। তার স্বামী শিমুল হোসেন একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।

নিহতের পরিবার অভিযোগ করে জানিয়েছে, দীর্ঘদিন ধরেই শিমুল হোসেন তার স্ত্রী বুলবুলির ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। পাশাপাশি বাবার বাড়ি থেকে টাকা আনার জন্যও চাপ দেওয়া হতো। নির্যাতনের একপর্যায়ে বুলবুলি বাবার বাড়িতে চলে যান। তবে প্রায় তিন দিন আগে শিমুল তাকে আবার নিজের বাড়িতে নিয়ে আসেন।

নিহতের পিতা ইন্তাজ আলী বিশ্বাস জানান, শনিবার গভীর রাতে পারিবারিক বিরোধের জেরে শিমুল ধারালো অস্ত্র দিয়ে বুলবুলিকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোররাতে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকেই অভিযুক্ত শিমুল হোসেন পালিয়ে গেছেন। নিহতের স্বজনরা দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, পারিবারিক কলহ ও নারী নির্যাতনের ঘটনাগুলো দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে। এমন মর্মান্তিক হত্যাকাণ্ড সমাজে আতঙ্ক তৈরি করছে বলেও মন্তব্য করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট