1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

হরিণাকুন্ডুর মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ, এক মাস ৯ দিনেও সন্ধান মেলেনি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
রিপন হোসেন (৩৪)

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের এক মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ রয়েছেন প্রায় এক মাস ৯ দিন ধরে। নিখোঁজ যুবকের নাম রিপন হোসেন (৩৪)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ রাত আনুমানিক ৮টার দিকে রিপন হোসেন প্রাকৃতিক কাজের কথা বলে নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে আর তিনি বাড়িতে ফেরেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, যা পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও শোকের ছায়া ফেলেছে।

নিখোঁজ রিপনের বাবা আফজাল হোসেন বলেন, “আমার একমাত্র সন্তান রিপন মানসিক প্রতিবন্ধী। সেদিন রাতে হঠাৎ করেই বাইরে যায়, আমরা ভেবেছিলাম হয়তো একটু পরেই ফিরে আসবে। কিন্তু এরপর আর কোনো খোঁজ মেলেনি। আত্মীয়-স্বজন, হাসপাতাল, আশপাশের গ্রাম-সবখানে খোঁজ নিয়েছি। কোথাও তাকে পাইনি।” তিনি আরও জানান, ছেলেকে না পেয়ে পরদিনই হরিণাকুন্ডু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। কিন্তু এতদিনেও কোনো অগ্রগতি হয়নি। রিপনের স্ত্রীও চোখের পানি ধরে রাখতে পারেননি।

রিপনের স্ত্রী ডলি বেগম জানান, “আমার স্বামী নিখোঁজ হওয়ার পর থেকে আমি ও আমার সন্তানরা প্রতিদিন অপেক্ষা করছি। ১০ বছর বয়সী বড় ছেলে প্রায়ই জিজ্ঞেস করে-‘আব্বু কবে আসবে?’ ছোট মেয়েটা প্রতিদিন বাবার ছবির দিকে চেয়ে থাকে।”

মানসিক প্রতিবন্ধী রিপনের ঘরে রয়েছে তিনটি অবুঝ মুখ-দুই ছেলে ও এক মেয়ে। বাবার অনুপস্থিতিতে পরিবারটি চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। রিপনের বাবা আফজাল হোসেন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, “আমার সন্তানের সন্ধান কেউ পেলে দয়া করে আমার এই নম্বরে জানানোর অনুরোধ করছি- ০১৭৮৮-৪৮৫১৭৪। সবার সহায়তায় হয়তো আমার ছেলেকে ফিরে পেতে পারি।” পরিবারের পক্ষ থেকে নিখোঁজ রিপনের সন্ধানে মানবিক সহায়তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট