1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

চট্টগ্রাম টেস্টে সিরিজ বাঁচাতে তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, টস জিতে ব্যাটিং করছে জিম্বাবুয়ে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
চট্টগ্রাম টেস্ট বাংলাদেশ জিম্বাবুয়ে ২০২৫

সিরিজ হারের শঙ্কা নিয়ে চট্টগ্রাম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে টস ভাগ্য এবারও মুখ ফিরিয়ে নিয়েছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে।

বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় ম্যাচটি শুরু হয়।

বেকায়দায় থাকা বাংলাদেশ দল অনুমিতভাবেই একাদশে এনেছে তিনটি পরিবর্তন। টেস্ট অভিষেক হচ্ছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। সকালেই মাঠে নেমে নিজ রানআপের দূরত্ব মেপে নেন এই পেসার, এরপর পাশের উইকেটে অনুশীলন করেন তিনি।

বাংলাদেশের একাদশ, এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদচট্টগ্রাম টেস্টে সিরিজ বাঁচাতে তিন পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ, টস জিতে ব্যাটিং করছে জিম্বাবুয়ে।

সিলেট টেস্টের পরাজয়ে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। এখন চট্টগ্রামে হারলে ২১ বছর পর আবারও জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ হারবে টাইগাররা। সেই চাপ নিয়েই মাঠে নামলো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

সিলেট টেস্টের সময় বৃষ্টির চোখরাঙানি থাকলেও চট্টগ্রামে এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে। ম্যাচের দিন সকাল থেকেই ঝলমলে রোদ, এবং সামনের দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা কম।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট