1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বকশীগঞ্জে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, পুলিশ তদন্তে

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
জামালপুর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারীর নাম মনেজা বেগম (৩৫)। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ফজিলত পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মনেজা বেগম ফজিলত পাড়া গ্রামের বাসিন্দা ইসরাফিল আলমের স্ত্রী এবং দুই সন্তানের জননী। তার বাবার বাড়ি একই ইউনিয়নের নতুন বাজার এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে যে, মনেজা বেগম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে পরবর্তীতে দেখা যায়, মরদেহটি মাটিতে শায়িত অবস্থায় ছিল। ফলে আত্মহত্যা নাকি অন্য কিছু—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে।

খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দুপুর আনুমানিক ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মনেজা বেগমের মরদেহ উদ্ধার করে। বিষয়টি সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “প্রাথমিক তদন্তে গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তবে এটি আত্মহত্যা না অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিহতের স্বামীর পরিবারের দাবি, এটি একটি স্বাভাবিক মৃত্যু। তবে প্রতিবেশীরা এ বক্তব্যে একমত নন। তাদের মতে, বিষয়টি রহস্যজনক এবং আত্মহত্যা বা অন্য কোনো কারণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এতে করে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন ও সন্দেহ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, তবে পুলিশ বলছে, তদন্ত চলছে এবং প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট