1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা: ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

ইসলামী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান

আজকের কুরআনের হাফেজরাই আগামীর ইসলামী সমাজ প্রতিষ্ঠার কারিগর” — এ বক্তব্য দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য আলহাজ্ব মাওলানা এমরান হুসাইন ইসলামী সমাজ গঠনে হাফেজে কুরআনের ভূমিকাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

রবিবার (১১ মে), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা উত্তর শাখার আয়োজনে ঐতিহাসিক কুরআন দিবস ২০২৫ উপলক্ষে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা উত্তর শাখার সভাপতি আবু ইউসুফ ফকির এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ইলিয়াছ হোসাইন।

মাওলানা এমরান হুসাইন বলেন, “হাফেজদের কুরআনকে অর্থসহ পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআনের আইন প্রতিষ্ঠায় হাফেজদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকেই কুরআনের আলোকে সমাজ পরিবর্তনের আন্দোলন করে আসছে এবং এ পথে ইতোমধ্যে ২৩৪ জন শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে কুরআনের আইন প্রতিষ্ঠার লক্ষ্যে হাফেজদের নেতৃত্ব দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। তিনি বলেন, “হাফেজে কুরআনরা যেন কুরআনের আলো সমাজে ছড়িয়ে দিতে পারেন, সে দিকেই আমাদের লক্ষ রাখতে হবে।” এছাড়া আরও বক্তব্য রাখেন— সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি স.ম. এনামুল হক, ছাত্রনেতা আশরাফুল আলম, ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, জেলা সভাপতি আবু ইউসুফ ফকির তার বক্তব্যে বলেন, “আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ। ইসলামী সমাজ গড়তে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।”

অনুষ্ঠানজুড়ে হাফেজে কুরআনদের কদর এবং তাঁদের দায়িত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তাঁদের ভূমিকা যেন বাস্তবায়িত হয়, সেই চেতনা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট