1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এমপি মাসুদ সাঈদী বটগাছের ডালে ব্যতিক্রমী রেস্টুরেন্ট, ঝিনাইদহে দর্শনার্থীদের ভিড় টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি

নিজের মন্ত্রণালয় নিয়ে অসহায়ত্ব প্রকাশ করলেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
নিজের মন্ত্রণালয় নিয়ে অসহায়ত্ব প্রকাশ করলেন মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার নিজের মন্ত্রণালয় সম্পর্কেই প্রকাশ্যে অসহায়ত্বের কথা জানালেন। মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার স্থানীয় জেলে সম্প্রদায় ও বাওড় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
উপদেষ্টা বলেন, “আমি যেটা খুব অবাক হই, আমার নিজের মন্ত্রণালয় হলেও আমাদের খুব অসহায় লাগে আপনাদের মতই। আমরা জেলেদের মন্ত্রণালয়, কিন্তু জেলেদের জীবিকার ভিত্তি হাওড়-বাওড় রয়েছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে। তারা ইজারা দেয়, আর আমরা কাতর হয়ে বলি— এটা আমাদের দেন।”
ফরিদা আখতার আরও বলেন, “জল যার, জলা তার — এই নীতি বাস্তবায়নের জন্য আমরা কাজ করবো। প্রকৃত মৎস্যজীবীদের হাতে বাওড়ের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে আমি আলোচনা করবো।”
তিনি জেলেদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের দুঃখ-দুর্দশা দূর করতে হলে রাজনৈতিক ও সামাজিকভাবে একত্রিত হতে হবে। তরুণ প্রজন্মই সমাজের বৈষম্য দূর করে প্রকৃত অধিকার ফিরিয়ে আনবে।”
এর আগে, উপদেষ্টা ফরিদা আখতার বলুহর বাওড় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেন, অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তারা।
এই মতবিনিময় সভায় উপদেষ্টার বক্তব্য একটি স্পষ্ট বার্তা দেয়— মৎস্যজীবীদের জীবন-জীবিকা রক্ষায় কাঠামোগত সংস্কার জরুরি, এবং এক্ষেত্রে ভূমি মন্ত্রণালয়ের ভূমিকা পুনর্বিবেচনা করা প্রয়োজন। মৎস্য সম্পদ সংরক্ষণ ও বণ্টনে সুষ্ঠু সমন্বয় ছাড়া দেশের মৎস্যখাত উন্নয়ন সম্ভব নয় বলেই অভিমত দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট