1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নতুন ফ্যাসিবাদের আগমনধ্বনি: যুদ্ধাপরাধের প্রতিবাদে হামলার নিন্দা আনু মুহাম্মদের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
নতুন ফ্যাসিবাদের আগমনধ্বনি: যুদ্ধাপরাধের প্রতিবাদে হামলার নিন্দা আনু মুহাম্মদের

যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে প্রতিবাদকারী শিক্ষার্থী ও নারীদের উপর হামলার ঘটনায় নতুন ফ্যাসিবাদের আগমনধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ।

শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক নাগরিক সংহতি সমাবেশে তিনি বলেন, “আজ আমরা আশাহত হয়ে দাঁড়িয়েছি। যে শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকারের জন্য লড়ছে, যে নারীরা অধিকারের জন্য লড়াই করছে, তাদের ওপরই হামলা হচ্ছে।”

এ সমাবেশটির আয়োজন করে গণতান্ত্রিক ছাত্রজোট। প্রতিবাদ করা হয় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে যুদ্ধাপরাধ মামলায় খালাস দেওয়ার এবং রাজশাহী ও চট্টগ্রামে ছাত্র শিবিরের হামলার বিরুদ্ধে।

অধ্যাপক আনু মুহাম্মদ আরও বলেন, “যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বললে ইসলামবিরোধী অপপ্রচারের ট্যাগ লাগিয়ে দমন করা হচ্ছে। এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। পুরো সমাজে নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

তিনি অভিযোগ করেন, “মুক্তিযুদ্ধের চিহ্নিত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং এর প্রতিবাদ করলেই নিরীহ ছাত্রদের উপর হামলা হচ্ছে। বিশেষ করে নারীদেরকে টার্গেট করা হচ্ছে। ধর্মকে ব্যবহার করে এরা রাজনীতিতে ফায়দা লুটছে।”

সমাবেশে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিলে ছাত্র শিবির দুই দফা হামলা চালিয়েছে। এটা ১৯৯৩ সালে শহীদ রিমুর হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি। শিবির সন্ত্রাস আবারও মাথাচাড়া দিচ্ছে।”

তিনি আরও সতর্ক করে বলেন, “রাবিতে এই সন্ত্রাস অব্যাহত থাকলে দেশের গণতান্ত্রিক কাঠামো হুমকির মুখে পড়বে। শিক্ষার্থীদেরই এই সহিংস রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মানজুর আল মতিন এবং ছাত্রজোটের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট