1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে – ২

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ঝিনাইদহে বিএনপির সংঘর্ষে দুই ভাই নিহত, এলাকায় উত্তেজনা
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দু'গ্রুপের সংঘর্ষে ছোট ভাই মোহাব্বত আলী (বামে) নিহতের পর তারই বড় ভাই ইউনুচ আলী (ডানে) মারা গেছেন। ছবিঃ প্রতিনিধি।

ছোট ভায়ের পর মারা গেলেন বড় ভাই

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ছোট ভাই মোহাব্বত আলী (৬০) নিহতের পর এবার তারই আপন সহোদর বড় ভাই ইউনুচ আলীও (৬৩) মারা গেছেন। বুধবার ভোরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে ১লা জুন সকালে প্রতিপক্ষদের হামলায় জখম ছোট ভাই মহব্বত আলীকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেবার পর মারা যান। ওই সময়ে ভাইকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে গিয়েই জখম হয়ে যশোরে চিকিৎসাধীন ছিলেন ইউনুচ আলী। এ নিয়ে ওই সংঘর্ষে একই পরিবারের দুই সহোদরের মৃত্যুর ঘটনা ঘটল। নিহতরা বিএনপির কর্মী বলে জানা গেছে। এছাড়াও ওই সংঘর্ষে আহত আরো ৪ জন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। নিহত মহব্বত আলী ও ইউনুচ আলী উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমান এর ছেলে। উল্লেখ্য, গত ১লা জুন এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার জামাল ইউনিয়নের তালিয়ান নাকোবাড়িয়া গ্রামে বিএনপির দু’পক্ষের মারামারিতে এ পর্যন্ত দু’জন নিহত সহ ৫/৬ জন আহতের ঘটনা ঘটে। সংঘর্ষে একাধিক বাড়ীঘর ভাংচুরসহ লুটপাটের ঘটনাও ঘটে। সর্বশেষ বুধবার সকালে ২য় ব্যাক্তির মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়াতে নতুন করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বর্তমান পরিস্থিতি সামলাতে থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম তাদের টহল জোরদার করেছে। তবে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়াতে এলাকায় আরো সংঘর্ষ ঘটতে পারে বলে সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে। উল্লেখ্য, ঘটনার পর থেকে থানা পুলিশ এখন পর্যন্ত ৮ জনকে আটক করেছে বলে জানা গেছে।

এদিকে দু’গ্রুপের মারামারিতে নিহতের ঘটনায় গত মঙ্গলবার কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের ছেলে ইনামুল হক বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করে। এ মামলায় কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডাঃ নুরুল ইসলাম সহ একাধিক বিএনপির কর্মীদের নাম দেওয়ায় তার প্রতিবাদে মঙ্গলবার রাতে শহরে মিছিল ও প্রতিবাদ সভা করে বিএনপির একাংশ। মিছিল শেষে প্রতিবাদ সভাতে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী দোসরদের নিয়ে একটি গোষ্টি বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছে। তাদের সিনিয়র নেতা ডাঃ নুরুল ইসলাম সহ অনেক নিরপরাধ কর্মীকে মামলায় জয়িয়েছে। তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রশাসনের কাছে জোর দাবী জানায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মারামারিতে এ পর্যন্ত দু’জনের প্রানহানীসহ কয়েকজন আহতের ঘটনা ঘটেছে। হত্যাকান্ডের ঘটনায় একটি এজাহার পেয়েছেন। ঘটনার পর থেকে

এখন পর্যন্ত ৮ জনকে আটক করা হয়েছে। এলাকায় পরিস্থিতি পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম টহল অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট