1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আগামী ২৫ বছর গ্রীষ্মে নয়, ঠান্ডা মৌসুমে হবে পবিত্র হজ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
হজ

সৌদি আরব আগামী ২৫ বছরের পবিত্র হজের সময়সূচি (হজ পঞ্জিকা) প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ২০২৬ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত হজ মৌসুম ধীরে ধীরে গ্রীষ্ম ছেড়ে ঠান্ডা আবহাওয়ায় চলে আসবে। ফলে হাজিদের জন্য হজ পালন হবে আরও সহনীয় ও স্বস্তিদায়ক।

সৌদির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরলজির মুখপাত্র হুসেইন আল কাহতানি এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, “এ বছরই শেষবারের মতো গ্রীষ্মকালে পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২৫ বছর গ্রীষ্মকাল থেকে হজ ধীরে ধীরে সরে যাবে বসন্ত, শীত ও শরৎকালের দিকে।”

চন্দ্রবর্ষভিত্তিক হিসাব অনুযায়ী হিজরি পঞ্জিকায় প্রতিবছর প্রায় ১১ দিন করে এগিয়ে আসে হজের সময়। এই নিয়ম অনুসারে ২০৫০ সালের আগ পর্যন্ত আর গ্রীষ্মকালে হজ হবে না।

সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত সময়সূচি অনুযায়ী:

সময়কাল মৌসুম
২০২৬–২০৩৩ বসন্তকাল (মার্চ–মে)
২০৩৪–২০৪১ শীতকাল (ডিসেম্বর–ফেব্রুয়ারি)
২০৪২–২০৪৯ শরৎকাল (সেপ্টেম্বর–নভেম্বর)
২০৫০ আবারও গ্রীষ্মকাল

এই পরিবর্তনের ফলে আগামী কয়েক দশক পবিত্র হজ অনুষ্ঠিত হবে সহনীয় ও ঠান্ডা আবহাওয়ায়।
বিশেষ করে বয়স্ক হাজি ও স্বাস্থ্য সমস্যাগ্রস্তদের জন্য এটি অনেক বড় স্বস্তির খবর।
শুধু তাই নয়, সৌদি প্রশাসনের জন্যও হজ ব্যবস্থাপনা সহজ হবে –
বিশেষ করে, অতিরিক্ত গরমের কারণে হিটস্ট্রোক বা পানিশূন্যতার ঝুঁকি কমবে, রসদ সরবরাহ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা সহজতর হবে, তীব্র ভিড় নিয়ন্ত্রণে সহায়ক হবে ঠান্ডা আবহাওয়া।

পবিত্র হজ হিজরি পঞ্জিকা অনুসারে নির্ধারিত হয়। এই পঞ্জিকা চন্দ্রবর্ষভিত্তিক, যেখানে বছরের দৈর্ঘ্য ৩৫৪–৩৫৫ দিন।
অন্যদিকে গ্রেগরিয়ান পঞ্জিকায় বছরের দৈর্ঘ্য ৩৬৫ দিন হওয়ায় প্রতি বছর ১১ দিন করে এগিয়ে আসে হজের সময়। এভাবেই প্রতি ৩৩ বছরে একবার হজ পুনরায় একই মৌসুমে ফিরে আসে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট