1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০ গজারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, দুই মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলে শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা, হাইকোর্টের তদন্তে নির্দেশ জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সম্প্রসারিত মন্ত্রীসভায় আজিজুল বারী হেলালকে স্থান দেওয়ার দাবি খুলনা অঞ্চলে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল মুন্সীগঞ্জ নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধন মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক

ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
ঝিনাইদহে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫
ঝিনাইদহে জাতীয় ফল মেলা ২০২৫-এ স্টলে প্রদর্শিত দেশীয় নানা প্রজাতির ফল ও কৃষি প্রযুক্তি। মেলাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

‘দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’—এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৫। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক সেলিম রেজা।

এবারের ফল মেলায় ৫টি স্টলে প্রায় ৫০ প্রকার দেশীয় ফল ও ফল চাষে ব্যবহৃত উন্নত প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। স্থানীয় কৃষক ও দর্শনার্থীদের জন্য এটি একটি শিক্ষামূলক আয়োজন হিসেবে কাজ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মেলা চলবে ২১ জুন ২০২৫ পর্যন্ত।

আয়োজকরা মনে করেন, দেশীয় ফলের উৎপাদন বাড়ানো, ফল চাষে আগ্রহ সৃষ্টি এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে, এই জাতীয় ফল মেলার গুরুত্ব অপরিসীম। মেলা ঘুরে দেখে স্থানীয় কৃষকরাও ভবিষ্যতে বাণিজ্যিকভাবে দেশীয় ফল চাষে উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট