1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম। সভা শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয় এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় এলাকার আইনশৃঙ্খলা আরও উন্নত করার আহ্বান জানানো হয়।

সভায় কালীগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যা হিসেবে মাদক প্রতিরোধ, ইভটিজিং ও বাল্যবিয়ে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসঙ্গে যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করার বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তব্য রাখেন— সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, বিএনপি নেতা ইলিয়াস রহমান মিঠু, রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি মাহবুবুর রহমান মিলন, মাওঃ ওলিয়ার রহমান, সাংবাদিকবৃন্দ: সমকালের জামির হোসেন, বাংলাদেশ বেতারের আহসান কবির, দিনকালের হুমায়ুন কবির, কালের কণ্ঠের নয়ন খন্দকার, মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন সরদার, ছাত্র আন্দোলনের প্রতিনিধি হুসাইন আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আজিজুল খাঁ ও নজরুল ইসলাম রিতু, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ: মকবুল হোসেন তোতা, বিদৌরা আক্তার প্রমুখ।

প্রত্যেক ইউনিয়নের প্রশাসকগণ তাদের এলাকায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন এবং সমস্যা ও সমাধানের দিকগুলো বিশ্লেষণ করেন। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কমিটির অন্যান্য সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট