1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর প্রেসিডেন্ট আক্তারুজ্জামান, সেক্রেটারি রিপন নির্বাচিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর প্রেসিডেন্ট আক্তারুজ্জামান, সেক্রেটারি রিপন নির্বাচিত

লায়ন্স ক্লাব অফ ঢাকা ক্যাপিটাল গার্ডেন ৩১৫ বি-৩ এর ২০২৫-২৬ অর্থবছরের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বাংলা একাডেমির আজীবন সদস্য, লায়ন খান আক্তারুজ্জামান (এমজেএফ) এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সংগঠক লায়ন রিপন তরফদার।

আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পক্ষ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে অভিনন্দন জানানো হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা জানান— সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন শেখ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান এম আজিজুর রহমান, নির্বাহী পরিচালক শাহবাজ জামান, তারা দুই নেতার উত্তরোত্তর সফলতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।

প্রেসিডেন্ট আক্তারুজ্জামানের গ্রামের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায় হওয়ায়, দিঘলিয়া প্রেসক্লাব থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এক বিবৃতিতে বলেন, “তিনি শুধু প্রেসিডেন্ট নন, তিনি দিঘলিয়া তথা খুলনার গর্ব। দেশ ও দেশের বাইরে নিজ এলাকার মুখ উজ্জ্বল করেছেন।”

বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠন থেকেও লায়ন খান আক্তারুজ্জামান ও রিপন তরফদারের নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। তারা আশা প্রকাশ করেছেন—  দুজনের নেতৃত্বে লায়ন্স ক্লাব আরও সমাজমুখী কার্যক্রম পরিচালনা করবে, দিঘলিয়া ও খুলনাবাসী ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরাসরি উপকৃত হবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট