1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বহুতল ভবনে গড়ে তোলা ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
খুলনার বড় মির্জাপুরে রহমান ছাতা কোম্পানির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা নগরের বড় মির্জাপুর এলাকায় অবস্থিত রহমান ছাতা কোম্পানির একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে এ আগুন লাগে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে প্রথমে দুটি ইউনিট পৌঁছায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয় এবং রাত সাড়ে তিনটার দিকে আরেকটি ইউনিট এসে যুক্ত হয়।

রহমান ছাতা কোম্পানির কারখানাটি দুটি পাঁচতলা ভবনকে সংযুক্ত করে তৈরি। আগুনে এর একটি ভবনের চতুর্থ তলা সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সময় সেখানে কিছু মানুষ অবস্থান করছিলেন, তবে তারা নিরাপদে নিচে নেমে যান। ফায়ার সার্ভিস জানায়, ভবনে পর্যাপ্ত প্রবেশপথ না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ সময় লেগেছে। ফায়ারকর্মীদের আশপাশের বাড়ির ছাদ ও টিনের চাল ব্যবহার করে পানি ছিটাতে হয়।

ফায়ার সার্ভিসের খুলনা বিভাগের সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, ‘আমরা রাত দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় চার ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। ভবনের চতুর্থ তলা পুরোপুরি পুড়ে গেছে। এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।’

অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর না থাকলেও প্রতিষ্ঠানটির বড় ধরনের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ বিভাগ। স্থানীয়দের সহযোগিতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট