1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থী পেল অ্যাডভোকেট মাসুদুর রহমান মেধা বৃত্তি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থী পেল অ্যাডভোকেট মাসুদুর রহমান মেধা বৃত্তি

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের ১ম বর্ষের ১ম সেমিস্টারের চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ৫ জন শিক্ষার্থীকে অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের হাতে সনদপত্র এবং এককালীন নগদ অর্থ তুলে দেন।

মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন: মুমতাহিনা রহমান, আসিফ আকতার, সাবির মাহমুদ, মো. মাহিদুল ইসলাম ঈমন ও মোসা. সাওদা খাতুন। এই বৃত্তি প্রদান করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “নবপ্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তি চালু করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এটি সকল শিক্ষার্থীকে মনোযোগ দিয়ে পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলবে। আমি অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, “যারা এইবার বৃত্তি পায়নি, তারা যেন হতাশ না হয়ে আরও আন্তরিকতার সঙ্গে অধ্যয়ন করে ভবিষ্যতে সাফল্য অর্জন করে। আর যারা পেয়েছে, তারা যেন এই ধারাবাহিকতা ধরে রাখে।” পাশাপাশি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগেও মেধাবৃত্তি চালুর আহ্বান জানান এবং অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান। বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন এবং প্রভাষক রেহানা আক্তার তামীম। বক্তারা বৃত্তি প্রদানে পৃষ্ঠপোষকতার জন্য অ্যাডভোকেট মাসুদুর রহমান সিকদার এবং এই উদ্যোগ গ্রহণের জন্য ড. মুছা খানকে ধন্যবাদ জানান।

ড. মুছা খান বলেন, “আজকের আয়োজনটি পরিসংখ্যান বিভাগের প্রথম ব্যাচের জন্য একটি স্মরণীয় ঘটনা। এটি শুধু সম্মানজনক নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বড় অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, যারা আজ বৃত্তি পেয়েছে তারা একদিন দেশ ও বিশ্ববিদ্যালয়ের গৌরব বাড়াবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট