1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা, নদী পাড়ি দিয়ে প্রাণে বাঁচলেন

যশোর জেলার অভয়নগর উপজেলার সিদ্দিপাশা কৃষক দলের সাধারণ সম্পাদক ও মৎস্য ব্যবসায়ী হিরন শিকদারকে (৩৬) মাথায় অস্ত্র ঠেকিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। রাতের অন্ধকারে নদী সাঁতরে খুলনার দিঘলিয়ায় পালিয়ে প্রাণে রক্ষা পান তিনি। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র ও যৌথবাহিনীর তথ্য অনুযায়ী জানা যায়, গত ৩ আগস্ট রাত ১১টার দিকে বিএনপি দলীয় কার্যালয়ে মিটিং শেষে হিরন শিকদার মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে নোলামারা সুইচগেটের দক্ষিণ পাশে পৌঁছালে পাকা রাস্তার ওপর গাছ ফেলে তার গতিরোধ করে সন্ত্রাসীরা।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি মতি ফারাজী, ইউনিয়ন সভাপতি আকবর আলী খান, সাবেক চেয়ারম্যান সরো ফরাজী ও কামরুল ফারাজীর ছেলে রফিকুল ফারাজীসহ ১০-১৫ জন মুখোশধারী হামলাকারী। তারা দেশীয় অস্ত্র দিয়ে হিরনের মাথায় আঘাত করে রক্তাক্ত করেন এবং হত্যার উদ্দেশ্যে কপালে পিস্তল ঠেকিয়ে গুলি করতে উদ্যত হয়। তবে হিরন সাহসিকতার সঙ্গে তাদের ধাক্কা দিয়ে দৌড়ে পাশের পানের বরোজে আশ্রয় নেন।

পরে সুযোগ বুঝে হিরন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে খুলনার দিঘলিয়া উপজেলার নন্দনপ্রতাপ গ্রামে পৌঁছান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

হামলার বিষয়টি দিঘলিয়া থানার মাধ্যমে অভয়নগর থানায় জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং কৃষক দলের নেতাকর্মীরা হামলার বিচার ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট