1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান

খুলনার দিঘলিয়া উপজেলায় সাম্প্রতিক চুরি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (৪ আগস্ট) দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিনের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ টহল ও অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক এবং আশপাশের এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি ও টহল জোরদার করা হয়।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহিন জানান, “সম্প্রতি এলাকায় চুরি, মাদক কারবার ও সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিতভাবে যৌথবাহিনীর অভিযান চালানো হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দিঘলিয়াকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদে রূপান্তরিত করা।”

তিনি আরও বলেন, “শান্তিপ্রিয় নাগরিকদের সহযোগিতা ছাড়া টেকসই শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। তাই সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রশাসনের পাশে থাকার অনুরোধ করছি।”

স্থানীয় বাসিন্দারা যৌথ অভিযানের প্রশংসা করে জানান, এই উদ্যোগে তারা স্বস্তি বোধ করছেন এবং এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নত হচ্ছে বলে মনে করছেন। দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট