1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মামলার পলাতক আসামি শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আমজাদ হোসাইনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ছোট ভাই।

ডিবি সূত্র জানায়, সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর সোনারগাঁ হোটেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মিরপুর জোনের ডিসি মাকসুদুল রহমান জানান, বৈষম্যবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আল মুসলিম গ্রুপের পরিচালক ও আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় ডিবি ও সিরাজদিখান থানা পুলিশ তাকে মুন্সীগঞ্জ আদালতে সোপর্দ করে। মুন্সীগঞ্জ কোর্ট পরিদর্শক কামরুল ইসলাম মিঞা জানান, আসামিকে সিরাজদিখান থানার মামলা নং-১১/০৪/২৫ এর গাড়ি ভাঙচুর মামলায় আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে তোলা হলে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসিকুর রহমান আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট