1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন ওষুধ বিক্রি ও অনিয়মের দায়ে এ শাস্তি দেওয়া হয়।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কোলা বাজারে এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিন আলম। এ সময় জেলা ঔষুধ তত্ত্বাবধায়ক এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে কোলা বাজারের মর্ডান ফার্মেসীতে অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টার না থাকায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মঙ্গলবার রায়গ্রাম ইউনিয়নের মেসার্স রিফাত এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রি করছিল।

কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, “নিয়মিত বিভিন্ন ফার্মেসীতে অনুমোদনবিহীন ওষুধ, ভেজাল ওষুধ, স্যাম্পল ওষুধ এবং এন্টিবায়োটিক রেজিস্টারের বিষয়গুলো মনিটরিং করা হচ্ছে। এ ধরনের অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। তারা মনে করেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট