1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

নাজিরপুরে প্রবীনদের মাঝে রিকের উদ্যোগে লাঠি ও ছাতা বিতরণ অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে অসহায় ও ষাটোর্ধ প্রবীনদের মাঝে লাঠি ও ছাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) বেলা ১১ টায় রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের অসহায় ও ষাটোর্ধ ৯০ জন প্রবীনদের মাঝে লাঠি ও ছাতা বিতরণ করা হয়।

শাঁখারীকাঠি ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. আলমগীর সোহেলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সাজিয়া শাহনাজ তমা।
প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রামার উত্তম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিক এর জোনাল ম্যানেজার মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান,এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো.আব্দুল মান্নান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সমাজের প্রবীণ ও অসহায়দের সাহায্যার্থে ও সম্মানার্থে বেসরকারি সংস্থা রিকের এ ধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের বিত্তবান ও অন্যান্য সংস্থাদেরকেও সাহায্যের হাত বাড়াতে উদাত্ত আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট