1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কালীগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। চুরি, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও অনিয়ম বন্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, শহরের যানজট নিরসন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রেজাউল ইসলাম, কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। এছাড়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরাও সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম হেলাল উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট