1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরে কলেজছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ : আটক-১

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
ধর্ষণের-প্রতিকি-ছবি

পিরোজপুরের সদর উপজেলাধীন শংকরপাশা ইউনিয়নের এক কলেজছাত্রী (১৯) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছেন। বর্তমানে ভুক্তভোগী শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।

ভুক্তভোগী কলেজছাত্রী জানায়,মঙ্গলবার (২৬আগষ্ট) রাত ৯টার দিকে তার পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে অটোরিক্সার জন্য অপেক্ষা করতেছিল।

অটোরিক্সায় উঠার পর চারজন অজ্ঞাত যুবক তাকে একটি ইজিবাইকে করে উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের একটি নির্জন বাগানে নিয়ে তারা পালাক্রমে ধর্ষণ করে। এরপর আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজিবাইক চালকও তাকে ধর্ষণ করে বলে মেয়েটি অভিযোগ করেছেন। এরপর বুধবার দুপুরে এক ব্যক্তি ভুক্তভোগীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আরো জানায়, তার পিতা-মাতা কেউ জীবিত নেই। ছোটবেলা থেকেই শংকরপাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকতো। সম্প্রতি সে ঢাকা থেকে শংকরপাশায় এসেছিল।

পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের জানান,ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট