1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে খরিপ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও মাষকালাই বীজ বিতরণ করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। খরিপ ২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয় বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। এসময় উপজেলার ৩০০ জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি মাষকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম। তিনি বলেন, কৃষকদের উৎপাদনশীলতা বাড়াতে ও আধুনিক কৃষি চর্চা উৎসাহিত করতে সরকার নিয়মিতভাবে এ ধরনের প্রণোদনা কার্যক্রম পরিচালনা করছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ইমদাদ হাসান, সমকাল প্রতিনিধি জামির হোসেন, জিটিভি প্রতিনিধি ওলিয়ার রহমান, বাংলাদেশ বেতারের মোঃ আহসান কবিরসহ স্থানীয় উপকারভোগী কৃষকেরা।

কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, বিনামূল্যে সার ও বীজ পেয়ে তারা তাদের কৃষিকাজে আরও উৎসাহিত হবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট