1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনব্যাপী এ স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। এ সময় আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

ক্যাম্পে শহরের বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। চিকিৎসকরা রোগীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালের ৪ জন অভিজ্ঞ চিকিৎসক দিনব্যাপী সেবা দেন।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে হতদরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেন। আয়োজকরা জানান, জনগণের পাশে দাঁড়াতে বিএনপি সবসময় বদ্ধপরিকর এবং এই ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট