1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেড়ে ২ হাজার ৫৯৩ ডলার, এগিয়ে ভারত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
ঈদে প্রবাসী আয় বৃদ্ধি, ডলার সংকট কাটছে: ১১ মাসে ২৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২৪ সালে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৩ ডলার। বিশ্ব ব্যাংকের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মাথাপিছু আয় বেড়েছে ৬৩ ডলার। অর্থনীতিবিদদের মতে, এই বৃদ্ধি ইতিবাচক হলেও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করা জরুরি।

প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের ক্ষেত্রে ভারত শীর্ষে রয়েছে। বর্তমানে ভারতের মাথাপিছু জিডিপি ২ হাজার ৬৯৬ ডলার, যা বাংলাদেশের তুলনায় ১০৩ ডলার বেশি। এশিয়ার ২০টি নিম্ন আয়ের দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১২তম।

তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে জর্ডান, যাদের মাথাপিছু আয় ৪ হাজার ৬১৮ ডলার। অন্যদিকে শ্রীলঙ্কার মাথাপিছু জিডিপি বাংলাদেশের তুলনায় প্রায় ২ হাজার ডলার বেশি। তবে পাকিস্তানের মাথাপিছু আয় বাংলাদেশের তুলনায় প্রায় ১ হাজার ডলার কম।

সবচেয়ে পিছিয়ে রয়েছে আফগানিস্তান, যেখানে মাথাপিছু জিডিপি মাত্র ৪১৩ ডলার। তুলনামূলক এ তথ্যগুলো থেকে বোঝা যায়, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রতিযোগিতায় ধীরে ধীরে এগোচ্ছে, যদিও সামনের পথ এখনো চ্যালেঞ্জিং।

বিশেষজ্ঞরা মনে করছেন, রপ্তানি খাতের বহুমুখীকরণ, বিনিয়োগ বৃদ্ধি ও টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করা গেলে বাংলাদেশের মাথাপিছু আয় আরও দ্রুত বাড়তে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট