1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

দুই দিনের ব্যবধানে ফের বাড়ল সোনার দাম, ভরি প্রতি বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন: বাংলাদেশেও প্রভাব

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই দাম বাড়ানোর ঘোষণা এলো। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৭৫,৭৮৮ টাকা। সোমবার (১ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৭৫,৭৮৮ টাকা

  • ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৬৭,৭৯৮ টাকা

  • ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৪৩,৮২৮ টাকা

  • সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,১৯,০৪২ টাকা

তবে সোনার দাম বাড়লেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২,৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১,৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, ৩০ আগস্ট দেশে সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, যা ৩১ আগস্ট থেকে কার্যকর হয়েছিল। অর্থাৎ দুই দিনের ব্যবধানেই আবারও ভরি প্রতি সোনার দাম ১,৪৭০ টাকা বাড়ানোর ঘোষণা এলো।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং স্থানীয় বাজারে আমদানি-সংক্রান্ত প্রভাবের কারণে সোনার বাজারে এমন ওঠানামা দেখা যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট