1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

জাপানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
জাপানের জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে ২০তম ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ৯ দিনের এই আসরে বিশ্বের সেরা অ্যাথলেটরা অংশ নেবেন। নতুন তারকার জন্ম দেবে এবারের প্রতিযোগিতা।

অ্যাথলেটিকসের বিশ্বকাপ খ্যাত ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ আজ (শুক্রবার) শুরু হচ্ছে জাপানের জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিশ্বের নামীদামী অ্যাথলেটরা। অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, পোল্যান্ড, জামাইকা সহ বিভিন্ন দেশের অ্যাথলেটরা ইতোমধ্যেই স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত।

লং জাম্প ও হাই জাম্প ট্র্যাকে দেখা গেছে জামাইকান অ্যাথলেটদের। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার অ্যাথলেটরা অনুশীলন শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জাপানের নারী থ্রোয়ার হারুকা কিতাগুচি। এক বছর আগে প্যারিস অলিম্পিক গেমসে সোনাজয়ী এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন এই তারকাকে ঘিরে সাংবাদিকদের ভিড় জমে।

স্টেডিয়ামের ভেতরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লাইট, ক্যামেরা ও সম্প্রচারের সরঞ্জাম স্থাপনে ব্যস্ত টেকনিশিয়ানরা। একই সময়ে সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি, সাবেক স্বর্ণ জয়ী অ্যাথলেট সেবাস্তিয়ান কো এবং জাপান অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি, সাবেক ম্যারাথন অলিম্পিয়ান ইউকো আরিমোরি এবারের আসরের গুরুত্ব তুলে ধরেন।

জাপানের এই স্টেডিয়ামটি ২০১৯ সালে টোকিও অলিম্পিক গেমস উপলক্ষে নতুন করে নির্মাণ করা হলেও ২০২১ সালে উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক প্রবেশের সুযোগ হয়নি কোভিড মহামারির কারণে। দর্শকশূন্য গ্যালারিতে ইতালিয়ান মার্সেল জ্যাকবসের ১০০ মিটার স্প্রিন্ট স্বর্ণ জয় যেন ইতিহাসের সবচেয়ে নিস্তব্ধ এক উদযাপন ছিল।

প্রায় ৫ বছর পর এবার নতুন রূপে দর্শকে ভরতে যাচ্ছে ৬৭ হাজার ৭৫০ আসনের স্টেডিয়াম। এবারের প্রতিযোগিতায় নজর থাকবে প্যারিস অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্ট চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলসের উপর। ধারণা করা হচ্ছে, তিনি ট্র্যাকে নামলে পুরো স্টেডিয়াম গর্জন করে উঠবে।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০তম আসরকে কেন্দ্র করে আয়োজক জাপান নতুন প্রজন্মকে খেলাধুলায় আকৃষ্ট করতে আশাবাদী। প্রযুক্তির মোহ থেকে সরে এসে তরুণ প্রজন্ম মাঠে ফিরবে—এমন প্রত্যাশায় মুখর পুরো জাপান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট