1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মেলান্দহে ২০৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে ২০৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৬ লাখ ১৫ হাজার টাকা। আদালতে মামলা দায়ের করা হয়েছে।

জামালপুরের মেলান্দহ উপজেলায় অভিযান চালিয়ে ২০৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে মেলান্দহ বাজারের ছাগল হাটির ইজারা অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত দুলাল জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে। অভিযানের নেতৃত্ব দেন এসআই মো. সাজেদুল ইসলাম খান। এ সময় এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, দুলালের সহযোগী মিনা বেগম ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। এছাড়া মেলান্দহ বাজার এলাকার মৃত নয়ন মন্ডলের ছেলে ফকরুল (৪৮) এর কাছে ইয়াবা বিক্রির জন্য দুলাল রওনা হয়েছিল। অভিযানে ব্যর্থ হওয়ার পর তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুলালের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

অন্যদিকে জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন, “মাদক নির্মূলে পুলিশের একার পক্ষে যথেষ্ট নয়। এজন্য সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।”

পুলিশ সুপার আরও জানান, জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযানে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হচ্ছে। পাশাপাশি জামালপুরের সাধারণ মানুষকে মাদকবিরোধী তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট