1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোর

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে চোরের প্রবেশ ও পালানোর দৃশ্য ধরা পড়েছে। পুলিশ দ্রুত চোরচক্র আটক করার চেষ্টা করছে।

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙায় সিদ্ধেশ্বরী মন্দিরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত পৌনে চারটার দিকে গামছা দিয়ে মুখ ঢাকা এক ব্যক্তি মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। এরপর তালা ভেঙে ভেতরে ঢুকে কিছু জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।

মন্দির কমিটির সভাপতি বঙ্কীম মুখার্জি বলেন, “মন্দিরের প্রতীমার কোনো ক্ষতি হয়নি। তবে প্রতীমার গলায় থাকা ইমিটেশনের কয়েকটি গহনা চুরি হয়ে গেছে। সম্ভবত স্বর্ণালঙ্কার আছে—এমন ধারণা থেকেই চোর প্রবেশ করেছে।”

ঘটনার খবর পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মো. মনজুর মোরশেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্তের চেষ্টা চলছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশা করছি দ্রুত সময়ের মধ্যে চোরচক্রকে আটক করা সম্ভব হবে।”

স্থানীয়রা মন্দিরে নিরাপত্তা জোরদার ও নিয়মিত পাহারার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট