1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে মুক্তিযোদ্ধা সংসদের কমিটি অনুমোদনে অনিয়ম, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহে মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমিটি নিয়ম বহির্ভূতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। তারা অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানিয়েছেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে ঝিনাইদহ জেলা কমান্ড অনুমোদনের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন জেলার মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে ঝিনাইদহ আইনজীবী সমিতির ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ শহীদ জিয়াউর রহমান ল কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস এম মশিয়ুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আলীম, গোলাম মোস্তফা লোটন, মো. রেজাউল ইসলাম, মো. ইসরাইল হোসেন, সিদ্দিকুর রহমান ও লিয়াকত আলীসহ জেলার অন্যান্য মুক্তিযোদ্ধারা।

মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, গত ৫ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়, জেলা কমান্ড গঠন করতে হবে উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে ঝিনাইদহ জেলা কমান্ডে এমন তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে—যাদের কেউই উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত নন। বরং তাঁরা বিগত সরকারের ঘনিষ্ঠ ছিলেন এবং অবৈধ সুবিধা ভোগ করেছেন বলে অভিযোগ তোলেন মুক্তিযোদ্ধারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জেলার পক্ষ থেকে চারটি কমিটি প্রস্তাবনা পাঠানো হলেও, প্রস্তাবিত তিন কমিটির কাউকেই না জানিয়ে গোপনে একটি প্যানেল থেকে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ঘোষিত কমিটির আহ্বায়কের ছেলে বিগত সরকারের নিয়ন্ত্রিত মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ছিলেন। এছাড়া ঘোষিত কমিটির ১১ সদস্যের মধ্যে ছয়জন ইতোমধ্যে পদত্যাগ করেছেন, ফলে কমিটির কোনো আইনি বৈধতা নেই বলেও দাবি করা হয়।

বক্তারা বলেন, “দেশের সরকার পরিবর্তন হলেও, দেশ স্বাধীন করার জন্য জীবন বাজি রাখা মুক্তিযোদ্ধাদের সঙ্গে আজও প্রতারণা করা হচ্ছে। ষড়যন্ত্রের মাধ্যমে মুক্তিযোদ্ধা সংসদকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা আমরা কোনোভাবেই মেনে নেব না।”

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বর্তমান জেলা কমান্ড অবৈধ। অবিলম্বে এই কমিটি বাতিল করে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করতে হবে। অন্যথায় এর দায়ভার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলকেই নিতে হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট