1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে পুলিশের তালগাছ রোপণ কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে হাইওয়ে পুলিশের উদ্যোগে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে। এই উদ্যোগ পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বোরায় মাঠে হাইওয়ে পুলিশের উদ্যোগে এই চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে ১০ মাইল পর্যন্ত মহাসড়কের পাশে মোট ২০০টি তালগাছের চারা রোপণ করা হবে।
তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে একদিকে বজ্রপাতের ঝুঁকি কমবে, অন্যদিকে সড়কজুড়ে সবুজ ও নিরাপদ পরিবেশ তৈরি হবে।”

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস আরও বলেন, বজ্রপাত প্রতিরোধ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার এস আই ইয়াছির আরাফাত, সার্জেন্ট হোসাইন আহম্মেদ তুর্য, এ এস আই রবিউল ইসলামসহ হাইওয়ে পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

তারা সবাই মিলে মহাসড়কের পাশে তালগাছের চারা রোপণ করে সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট