1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

নিখোঁজ শিশু জিসানকে হত্যার পর মাটিতে পুঁতে রাখা মরদেহ তিন দিন পর উদ্ধার

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় নিখোঁজের তিন দিন পর সাত বছরের শিশু জিসানের মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ ও নৌবাহিনী। নিহত জিসানকে হত্যার পর পুঁতে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এলাকায় নেমেছে শোকের ছায়া।
খুলনার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন দিঘলিয়ার মন্ডল জুট টেক্সটাইল মিলের কলোনি এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘলিয়া থানা পুলিশ।
নিহত জিসান (৭) মন্ডল মিল শ্রমিক  আলমগীর হোসেনের পুত্র ।  মিলের কলোনি এলাকায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর বিকেলে জিসান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিন দিন ধরে পরিবার ও এলাকাবাসী সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এমনকি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
 শনিবার (১১ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, বাড়িটি মোঃ আব্দুল হান্নান শেখ নামে এক ব্যক্তির, যার ওই এলাকায় একটি মুদি দোকান রয়েছে। ঘটনার পর থেকে তার দোকান বন্ধ এবং বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।
পুলিশ সূত্রে  আরো জানা যায়, খালিশপুর থানা পুলিশ আব্দুল হান্নানের ছেলে ফয়সালকে আটক করে। ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতেই জিসানের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি বাড়ির এক কোনায় মাটির নিচে পুঁতে রাখা ছিল। শিশুটির দুই হাত পেছনে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে।
নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট