1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধা নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে বাবরা রেলগেটে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তিনি রেলগেটের পাশে ঘুরছিলেন। ট্রেন আসার সময় অসাবধানতাবশত লাইনের ওপর উঠে পড়লে মুহূর্তের মধ্যেই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। স্থানীয়দের ধারণা, নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন।

রেললাইনের পাশে মাঠে কাজ করা এক কৃষক জানান, “ট্রেন আসার আগে তাকে রেলগেট এলাকায় ঘুরতে দেখেছিলাম। মনে হচ্ছিল, তিনি মানসিকভাবে অসুস্থ।”

মোবারকগঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুল ইসলাম বলেন, “ট্রেনের চালকের কাছ থেকে খবর পাই যে বাবরা রেলগেট এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়েছেন। পরে লোকজন পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে যশোর রেলওয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাবে।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে জনসমাগম ঘটে। তবে নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ তার পরিচয় শনাক্তে কাজ করছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট