1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে ৭ দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহে ৭ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। চাকরি রাজস্বকরণ, পেনশন নীতিমালা চূড়ান্তসহ ৭ দফা দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বক্তারা।

ঝিনাইদহে ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মচারীরা। সোমবার সকালে জেলা সড়ক বিভাগের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক কর্মচারী। ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শ্রমিকরাও যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক টোকন জোয়াদ্দার, সহ-সভাপতি সিবলু মিয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুপ হোসেন কাজল, সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা অবহেলিত। তারা চাকরির রাজস্বকরণ, মাস্টাররোল শ্রমিকদের স্থায়ী নীতিমালায় অন্তর্ভুক্তি, এবং ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিকদের ১ম যোগদানের তারিখ থেকে পেনশন সুবিধা প্রদানের নীতিমালা দ্রুত চূড়ান্ত করার দাবি জানান।

তারা আরও বলেন, সরকার দ্রুত ব্যবস্থা না নিলে সারা দেশে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— সওজ বিভাগের শ্রমিক-কর্মচারীদের ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট